ঢাকা | বঙ্গাব্দ

পবিত্র হজ পালন করতে গিয়ে ৫৫০ জনের মৃত্যু

  • আপলোড তারিখঃ 19-06-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 229892 জন
পবিত্র হজ পালন করতে গিয়ে ৫৫০ জনের মৃত্যু ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত
ad728

অনলাইন ডেস্ক:

চলতি বছর সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে ৫৫০ জনের মৃত্যু হয়েছে। বেশিরভাগেরই তীব্র গরমের কারণে মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (১৮ জুন) যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মারা যাওয়া এসব হজযাত্রীদের মধ্যে ৩২৩ জন মিশরের। এ ছাড়াও জর্ডানের অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে। তাদের অধিকাংশেরই তীব্র গরমের কারণে মৃত্যু হয়। জানা গেছে, মক্কার পার্শ্ববর্তী বৃহত্তম আল-মুয়াইসেম হাসপাতালের মর্গ থেকে হজযাত্রী মৃত্যুর সংখ্যাটি পাওয়া গেছে। কিন্তু সৌদি কর্তৃপক্ষ হজযাত্রী মৃত্যুর বিষয়ে কোনো তথ্য দেয়নি।

এএফপির তথ্যানুসারে, এখন পর্যন্ত বিভিন্ন দেশ থেকে পাওয়া তথ্যানুযায়ী মৃত হজযাত্রীর সংখ্যা ৫৭৭। তবে, আল-মুয়াইসেমের মর্গে ৫৫০ জনের মরদেহ রয়েছে বলে জানিয়েছেন কূটনীতিকরা।

সৌদি কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, তীব্র গরমের কারণে অসুস্থ হয়ে ২ হাজারেরও বেশি হজযাত্রী চিকিৎসা নিচ্ছেন।

প্রতি বছর সৌদি আরবে হজ পালনের জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তের লাখ লাখ মানুষ জড়ো হন। এ বছর হজ মৌসুমে বিশ্বের নানা প্রান্ত থেকে আসা ১৮ লাখের বেশি হজযাত্রী পবিত্র হজ পালন করেছেন।


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
notebook

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি কাজ করবে?