বাংলাদেশ সমাচার ডেস্ক:
ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে নিহত হয়েছে ৩৮ হাজারের বেশি ফিলিস্তিনি। আহত হয়েছে ৯০ হাজারের বেশি। সেইসঙ্গে ২০ হাজারের বেশি শিশু নিখোঁজ রয়েছে। খবর আল জাজিরার।
গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন,
গাজা সিটির রাস্তা লাশে ভরে গেছে। গাজা সিটির তাল আল-হাওয়া শহরে তাণ্ডব
চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে নিহত হয়েছে অন্তত ৩০ ফিলিস্তিনি। তবে এই হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মুখ খুলেনি ইসরায়েল।