রাশিদুজ্জামান রাসেল, ঈশ্বরদী প্রতিনিধি >>
পাবনার
ঈশ্বরদীতে ড্রামট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রুপপুর পারমাণবিক
বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের সাইফুল ইসলাম (৫০) নামে এক শ্রমিক নিহত ও ২ জন
গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (২৭ আগষ্ট) আনুমানিক সকাল ৬ঃ৩৫ মিনিটে
শহরের পোস্ট অফিস মোড়ে এ দূর্ঘটনা ঘটে।
নিহত
সাইফুল নাটোরের লালপুর উপজেলার হাজিরহাট ভবানীপুর পশ্চিমপাড়া গ্রামের
মকবুল হোসেন এর ছেলে এবং রুপপুর প্রকল্পের রইন ওয়ার্ল্ড এসএল কোম্পানিতে
শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা
জানান, নিহত সাইফুল ইসলাম সহ ৩ জন মোটর সাইকেল যোগে রুপপুর প্রকল্পে
যাচ্ছিলেন, পথিমধ্যে ঈশ্বরদী পোস্ট অফিস মোড়ে রাস্তা অতিক্রম করে পৌরসভা
সড়কে প্রবেশের সময় আলহাজ্ব মোড়ের দিক থেকে আসা একটি ড্রামট্রাক
মোটরসাইকেলে ধাক্কা দিলে সাইফুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন।
মোটরসাইকেল
আরোহী অপর দুই জন হলেন নাটোর জেলার লালপুর উপজেলার রামকান্তপুর এলাকার
মোঃসামসুল ইসলামের ছেলে রাজন(২৩) এবং একই উপজেলার হোসেনপুর এলাকার রুস্তম
মোল্লার ছেলে আসমাউল (৪২)। তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে রাজশাহী
মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ওয়্যার
হাউস ইন্সপেক্টর আমিরুল ইসলাম ঘটনোর সততা নিশ্চিত করেন।