ঢাকা | বঙ্গাব্দ

ঢাবি উপাচার্যের সঙ্গে সাক্ষাতে শিক্ষা ও গবেষণায় যৌথ উদ্যোগের আশাবাদ

  • আপলোড তারিখঃ 14-07-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 59372 জন
ঢাবি উপাচার্যের সঙ্গে সাক্ষাতে শিক্ষা ও গবেষণায় যৌথ উদ্যোগের আশাবাদ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

সাকিবুল হাছান 


ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের মেঘালয় রাজ্যের নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটির অধ্যাপক ড. মোসেস নাগা। রোববার (১৩ জুলাই) উপাচার্যের বাসভবনস্থ কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মেজবাহ্-উল-ইসলাম।


বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, এই আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটির মধ্যে পারস্পরিক সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। উভয়পক্ষই দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন। ‘আষাঢ় পার্বণ’-এ বর্ণিল আয়োজনে মুখরিত ঢাবি ক্যাম্পাস। বর্ষাকে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের আয়োজনে অনুষ্ঠিত হলো ‘আষাঢ় পার্বণ ১৪৩২’। রোববার (১৩ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) অনুষ্ঠিত এই উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও দিনব্যাপী উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়।


অনুষ্ঠান উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংস্কৃতিক সংসদের মডারেটর এবং নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. রাশেদা রওনক খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব তারিক আনাম খান এবং নৃত্যশিল্পী মুনমুন আহমেদ।


আয়োজনে আরও বক্তব্য রাখেন সাংস্কৃতিক সংসদের উপদেষ্টা সহযোগী অধ্যাপক তানভীর নাহিদ খান, সভাপতি নাফিয়া ফারজানা অমিয়া এবং সাধারণ সম্পাদক রওনক জাহান রাকামনি। অনুষ্ঠানের শুরুতে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার বলেন, “জাতীয় ও আন্তর্জাতিক অস্থিরতার এ সময়ে একটি সুস্থ সমাজ গঠনে সাংস্কৃতিক চর্চা অত্যন্ত জরুরি। তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ ভবিষ্যতের বাংলাদেশকে আলোকিত করবে।”


কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বলেন, “জুলাইয়ের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এ স্বপ্ন বাস্তবায়নে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিতে সবাইকে এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকেই সীমাবদ্ধ না থেকে সহশিক্ষামূলক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হবে।”


নিউজটি পোস্ট করেছেনঃ admin

কমেন্ট বক্স
notebook

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি কাজ করবে?