ঢাকা | বঙ্গাব্দ

গ্রিনলিফ অ্যাওয়ার্ড প্রদান ও ম্যাগাজিন মোড়ক উন্মোচন উপলক্ষে প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ 18-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 52745 জন
গ্রিনলিফ অ্যাওয়ার্ড প্রদান ও ম্যাগাজিন মোড়ক উন্মোচন উপলক্ষে প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

নিজস্ব প্রতিবেদক


গ্রিনলিফ লাইফস্টাইল অ্যান্ড ফ্যাশন ম্যাগাজিন এবং গ্রিনলিফ কালচারাল ফোরামের উদ্যোগে আগামী ২২ আগস্ট শুক্রবার রাজধানীর ওয়াটার গার্ডেন, রেডিসন ব্লু ঢাকা হোটেলের উৎসব হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে “গ্রিনলিফ অ্যাওয়ার্ড প্রদান, গ্রিনলিফ ম্যাগাজিন প্রকাশনা ও মোড়ক উন্মোচন অনুষ্ঠান”। এ উপলক্ষে গতকাল রবিবার গ্রিনলিফের উপদেষ্টা ও বাংলাদেশ সমাচার পত্রিকার সম্পাদক ও প্রকাশক বহুমাত্রিক প্রতিভার অধিকারী ও প্রাজ্ঞবান মানবিক ব্যক্তিত্ব ড. খান আসাদুজ্জামান এর মতিঝিল কার্যালয়ে এক প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হয়।


সভায় সিদ্ধান্ত হয়, প্রতি বছরের মতো এবারও বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা দেশবরেণ্য জ্ঞানী, গুণীজন, জনপ্রিয় শিল্পী, কিংবদন্তী ও সেলিব্রেটিদের সম্মাননা প্রদান করা হবে। ব্যবসা-বাণিজ্য, শিল্প-সংস্কৃতি, সাহিত্য, চলচ্চিত্র, নাটক, সংগীত, গণমাধ্যম ও কর্পোরেট সেক্টরে অবদান রাখা ব্যক্তিদের বাছাই করে গ্রিনলিফ জুরি বোর্ড পুরস্কৃত করবে।


সভায় আয়োজকরা আরো জানান, এই আয়োজনের মাধ্যমে দেশের কৃষ্টি-সংস্কৃতি, ফ্যাশন এবং গুণী ব্যক্তিত্বদের অবদান আরও বেশি করে দেশ-বিদেশের সামনে তুলে ধরা হবে। অনুষ্ঠানটি বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে সম্পন্ন করার সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে।


প্রস্তুতিমূলক বৈঠকে বাংলাদেশ সমাচার পত্রিকার সম্পাদক ও প্রকাশক ড. খান আসাদুজ্জামান,  গ্রিনলিফ ম্যাগাজিনের উপদেষ্টা মানবিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব শফিকুল ইসলাম রাহী এবং আরিফ আমান ভুঞা, ম্যাগাজিনটির সম্পাদক ও প্রকাশক,অধিকর্তা তসলিম হাসান হৃদয়,  কো অর্ডিনেটর ও ইভেন্ট অর্গানাইজার নয়ন আহম্মেদ কাজলসহ অন্যান্যরা।


নিউজটি পোস্ট করেছেনঃ admin

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি কাজ করবে?