ঢাকা | বঙ্গাব্দ

মারা গেছেন থ্রি ইডিয়টসের অভিনেতা

  • আপলোড তারিখঃ 19-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 51822 জন
মারা গেছেন থ্রি ইডিয়টসের অভিনেতা ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

অনলাইন ডেস্ক 


বলিউডের কালজয়ী সিনেমা থ্রি ইডিয়েটস-এ উচ্চারণ করা এই সংলাপ আজও দর্শকদের মনে গেঁথে আছে। মেজাজি অধ্যাপকের চরিত্রে অচ্যুত পোতদার যেভাবে এই সংলাপটি বলেছিলেন, তা এখনো মিম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সমান জনপ্রিয়। সেই অচ্যুত পোতদার আর নেই।


সোমবার (১৮ আগস্ট ২০২৫) তিনি মহারাষ্ট্রের ঠানের জুপিটার হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। মঙ্গলবার ঠানেতেই তার শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।


চার দশকের বেশি সময় ধরে ১২৫টিরও বেশি হিন্দি ও মারাঠি ছবিতে অভিনয় করেছেন অচ্যুত পোতদার। আক্রোশ, তেজাব, পরিন্দা, লাগে রহো মুন্না ভাই, পরিণীতা, দাবাং ২–এর মতো বহু চলচ্চিত্রে তার অভিনয় দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে।


অভিনয়ে আসার আগে তিনি ছিলেন একজন শিক্ষক ও সেনা কর্মকর্তা। মধ্যপ্রদেশের রেওয়ার একটি কলেজে অধ্যাপনাজীবন শুরু করে তিনি ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন এবং ১৯৬৭ সালে ক্যাপ্টেন পদে অবসর নেন। এরপর ইন্ডিয়ান অয়েলে ২৫ বছর উচ্চপদে চাকরি করার পাশাপাশি মঞ্চে অভিনয় শুরু করেন।


তার জীবনের বৈচিত্র্যপূর্ণ পথ এবং অভিনয়ে বিশেষ দক্ষতা তাকে বলিউডের অন্যতম স্মরণীয় চরিত্রাভিনেতায় পরিণত করেছে।


তার মৃত্যুতে বলিউড এবং মারাঠি চলচ্চিত্র জগতের সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক প্রকাশ করছেন।


অচ্যুত পোতদার শুধুই একজন অভিনেতা ছিলেন না, তিনি ছিলেন একজন ব্যক্তিত্ব—যিনি জীবনের নানা অধ্যায়ে সফলভাবে নিজেকে তুলে ধরেছেন। তার সংলাপ, হাসি আর অভিনয় অনন্তকাল ধরে স্মরণে থাকবে।


নিউজটি পোস্ট করেছেনঃ admin

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি কাজ করবে?