ঢাকা | বঙ্গাব্দ

বাংলাদেশ রেলওয়ের ৪৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ 15-01-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 11144 জন
বাংলাদেশ রেলওয়ের ৪৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

মো. মাসুদ আলম সাগর, ব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ 


বাংলাদেশ রেলওয়ের ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের আয়োজনে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ রেলওয়ের ৪৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬। দুই দিনব্যাপী এই ক্রীড়া আয়োজন রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে।


রঙিন ব্যানার, অলিম্পিক রিংয়ের প্রতীক ও দৌড়বিদদের প্রাণবন্ত চিত্রে সজ্জিত মূল মঞ্চে বেলুন ও এক ঝাঁক পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে খেলাধুলার চেতনা, শৃঙ্খলা ও সৌহার্দ্যের বার্তা স্পষ্টভাবে ফুটে ওঠে। প্রতিযোগিতায় বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন জোন ও বিভাগের খেলোয়াড়রা অংশগ্রহণ করেন।


উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহাব্যবস্থাপক (পূর্ব) এবং বাংলাদেশ রেলওয়ে ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের সভাপতি জনাব মোঃ সুবক্তগীণ।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক জনাব মোঃ আফজাল হোসেন।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মোঃ নাজমুল ইসলাম, অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) জনাব আল ফাত্তাহ মাসুদুর রহমান, অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন)।


এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (পশ্চিম) জনাব মোঃ ফরিদ উদ্দিন, রেলওয়ের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী ও বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক।


প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক জনাব মোঃ আফজাল হোসেন বলেন, “ক্রীড়া চর্চা শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক দৃঢ়তা ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে। কর্মক্ষেত্রে দক্ষতা, শৃঙ্খলা ও পেশাগত উৎকর্ষতা বৃদ্ধিতে খেলাধুলার কোনো বিকল্প নেই।”


অন্যান্য বক্তারাও বলেন, নিয়মিত ক্রীড়া আয়োজন কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও কর্মস্পৃহা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সুস্থ কর্মপরিবেশ গড়ে তুলতে সহায়ক।

বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে প্রতিযোগিতার প্রথম দিনের সমাপ্তি ঘটে। খেলোয়াড় ও দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ admin

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি কাজ করবে?