ঢাকা | বঙ্গাব্দ

সিএমপির বিশেষ অভিযানে বায়েজিদের শীর্ষ সন্ত্রাসী ‘বার্মা সাইফুল’ গ্রেফতার

৩৪ মামলার আসামিসহ আটক ৪, উদ্ধার ২৯টি স্বর্ণের বার ও মোটরসাইকেল
  • আপলোড তারিখঃ 15-01-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 11100 জন
সিএমপির বিশেষ অভিযানে বায়েজিদের শীর্ষ সন্ত্রাসী ‘বার্মা সাইফুল’ গ্রেফতার ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

মো. মাসুদ আলম সাগর, ব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ


চট্টগ্রাম মহানগরের অপরাধ জগতে আতঙ্কের নাম বায়েজিদের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মো. সাইফুল ইসলাম ওরফে ‘বার্মা সাইফুল’। অবশেষে তাকে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশনায় গঠিত একটি বিশেষ চৌকস টিমের অভিযানে ঢাকার গুলশান এলাকা থেকে তাকে তার সহযোগীসহ গ্রেফতার করা হয়েছে।


পুলিশ সূত্রে জানা যায়, পাঁচলাইশ থানার আতুরারডিপো এলাকায় সংঘটিত আলোচিত স্বর্ণের বার লুণ্ঠনের ঘটনায় তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ১২ জানুয়ারি ২০২৬ সিএমপির বিশেষ টিম ঢাকার গুলশান থানা এলাকায় অভিযান পরিচালনা করে শীর্ষ সন্ত্রাসী মো. সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুল এবং তার সহযোগী মো. শিহাব উদ্দিনকে গ্রেফতার করে।


গ্রেফতারের পর আসামীদের নিয়ে অবশিষ্ট স্বর্ণের বার উদ্ধারে একাধিক স্থানে অভিযান চালানো হয়। এ সময় আসামী শিহাব উদ্দিনের হেফাজত থেকে উক্ত দস্যুতায় ব্যবহৃত একটি YAMAHA R15 মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পাঁচলাইশ থানার মামলা নং-০১, তারিখ-০৫/০১/২০২৬ খ্রি., ধারা-৩৯৪ পেনাল কোড অনুযায়ী বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


৩৪ মামলার ভয়ংকর অপরাধী ‘বার্মা সাইফুল’

পুলিশ জানায়, শীর্ষ সন্ত্রাসী বার্মা সাইফুলের বিরুদ্ধে—

অস্ত্র আইনের মামলা: ০২টি

প্রতারণা মামলা: ০২টি

চাঁদাবাজি ও ছিনতাই: ০৫টি

অপহরণ: ০১টি

দস্যুতা: ০১টি

বিশেষ ক্ষমতা আইন: ০৩টি

বিস্ফোরক আইন: ০২টি

মারামারি ও জখম: ১৮টি

সহ মোট ৩৪টি মামলা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৭টি গ্রেফতারি পরোয়ানা মূলতবি রয়েছে। অপরদিকে, তার সহযোগী মো. শিহাব উদ্দিনের বিরুদ্ধে প্রতারণা ও দস্যুতাসহ মোট ০৬টি মামলা রয়েছে।


স্বর্ণের বার লুণ্ঠন: বড় সাফল্য সিএমপির

স্বর্ণের বার লুণ্ঠনের ঘটনায় এ পর্যন্ত সিএমপি ১০ জন আসামীকে গ্রেফতার করেছে। পাশাপাশি ২৯টি স্বর্ণের বার (২৯০ ভরি) এবং ঘটনায় ব্যবহৃত ০২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে, যা সিএমপির ধারাবাহিক অভিযানের বড় সাফল্য হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।


পাঁচলাইশে আরও দুই সহযোগী গ্রেফতার

এদিকে পাঁচলাইশ মডেল থানার বিশেষ অভিযানে বার্মা সাইফুলের নেতৃত্বাধীন অপরাধচক্রের আরও দুই ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ১৩ জানুয়ারি ২০২৬ পাঁচলাইশ থানাধীন হিলভিউ এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়—

মো. রিয়াদ হোসেন (২৮)

মো. মীর হোসেন প্রকাশ লিংকন (৩১)

পুলিশ জানায়, রিয়াদ হোসেনের বিরুদ্ধে চুরি ও দস্যুতাসহ ৫টি মামলা এবং মীর হোসেন প্রকাশ লিংকনের বিরুদ্ধে মাদক, চুরি, দস্যুতা ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৫টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত দু’জনকেই যথাযথ আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


অপরাধ দমনে কঠোর অবস্থানে সিএমপি

পুলিশ জানিয়েছে, চট্টগ্রাম মহানগরে সন্ত্রাস, চাঁদাবাজি ও সংগঠিত অপরাধ দমনে সিএমপির বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।


নিউজটি পোস্ট করেছেনঃ admin

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি কাজ করবে?