সুরঞ্জন তালুকদার (মধ্যনগর প্রতিনিধি)
সুনামগঞ্জ
জেলার মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মো. এমরান হোসেনর নির্দেশে এসআই তপন
চন্দ্র দাস, সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উত্তর বংশিকুন্ডা
ইউনিয়নের রুপনগর কবরস্থানে রাজস্ব ফাঁকি দিয়ে আসা পরিত্যক্ত অবস্থায় ১০০
বস্তা ভারতীয় চিনি মধ্যনগর থানার পুলিশ জব্দ করে।
রবিবার
(৩০ জুন) বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের
রুপনগর গ্ৰামের বেরবেরী হাওরে অবস্থিত কবরস্থান হতে পরিত্যক্ত অবস্থায়
চিনির এই বস্তাগুলো উদ্ধার করে মধ্যনগর থানা পুলিশ। জব্দকৃত ১০০বস্তা চিনির
আনুমানিক বাজার মূল্য চার লক্ষ পঁচিশ হাজার টাকা।
এবিষয়ে মধ্যনগর
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন জানান, গোপন সংবাদের
ভিত্তিতে অভিযান চালিয়ে একশত বস্তা ভারতীয় চিনি পরিত্যক্ত অবস্থায় পাওয়া
যায়। পরবর্তীতে সেগুলো উদ্ধার করে জব্দ করা হয়েছে।