ঢাকা | বঙ্গাব্দ

অন্তর্বর্তী সরকারের সময়েই হাদি হত্যার বিচার শেষ হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপলোড তারিখঃ 05-01-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 12787 জন
অন্তর্বর্তী সরকারের সময়েই হাদি হত্যার বিচার শেষ হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

অনলাইন ডেস্ক


শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার অন্তর্বর্তী সরকারের মেয়াদেই সম্পন্ন হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ওসমান হাদি হত্যার ঘটনায় শিগগিরই চার্জশিট দেওয়া হবে। ইতোমধ্যে এ মামলায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ের মধ্যেই বিচারকাজ শেষ করা হবে।’

তিনি আরও বলেন, ‘আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে গোয়েন্দা নজরদারি ও পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।’

নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে সবাইকে সহযোগিতা করার পাশাপাশি আইন ও বিধি-নিষেধ মেনে চলার নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি সতর্ক করে বলেন, ‘যারা ভোট বানচাল করার চেষ্টা করবে, তাদের কঠোরভাবে দমন করা হবে। দেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচার রোধে সবাইকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে।’


নিউজটি পোস্ট করেছেনঃ admin

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি কাজ করবে?