ঢাকা | বঙ্গাব্দ

মির্জাগঞ্জে শ্বশুরবাড়িতে এসে স্ত্রীকে হত্যা

  • আপলোড তারিখঃ 05-01-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 12746 জন
মির্জাগঞ্জে শ্বশুরবাড়িতে এসে স্ত্রীকে হত্যা ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728
মোঃ আল মামুন

পটুয়াখালীর মির্জাগঞ্জে স্বামী মোবাইল ফোনে অন্য মেয়ের সাথে কথা বলা, প্রেমের সম্পর্ক এবং পারিবারিক কলহের জেরে কুলসুম আক্তার (২৫) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। রোববার (৪ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
​ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী সাইমন (২৫) পলাতক রয়েছেন। সাইমন কুমিল্লার সদর দক্ষিণ থানার চাষাপাড়া এলাকার মো. কামাল উদ্দিনের ছেলে। নিহত কুলসুম দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের আনসার গাজীর মেয়ে।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে কুলসুম আক্তার তাঁর বাবার বাড়িতে বেড়াতে আসেন। গত শনিবার (৩ জানুয়ারি) স্বামী সাইমন সেখানে আসেন। ঘটনার দিন রাতে তাঁরা ঘরের দোতলায় অবস্থান করছিলেন। দীর্ঘ সময় তাঁদের কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের লোকজন উপরে গিয়ে দেখেন কুলসুমের নিথর দেহ পড়ে আছে এবং সাইমন সেখান থেকে উধাও।
​প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানায়, নিহতের স্বামী মোবাইল ফোনে অন্য মেয়ের সাথে কথা বলা প্রেমের সম্পর্ক এবং পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। লাশের পাশে পড়ে থাকা একটি ওড়না দিয়ে শ্বাসরোধ করে কুলসুমকে হত্যা করা হয়েছে। ঘাড়ে দাগ ও রক্তের আলামত রয়েছে।

​স্বজনরা জানান, সাইমনের সাথে এটি কুলসুমের দ্বিতীয় বিবাহ ছিল। কুলসুমের ৪ বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে।

​মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম জানান, মৃত্যু নিশ্চিত করেই হত্যাকারী পালিয়ে গেছে।

নিউজটি পোস্ট করেছেনঃ admin

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি কাজ করবে?